করোনা ভাইরাস প্রতিরোধে দূরত্ব বজায় না রেখে জনসমাগম করায় ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান টুটুল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার রাতে জনসমাগমরোধে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রেখে জনসমাগম করার অপরাধে ভাওয়াল এলাকার কামরুল ইসলাম, নারানদিয়া বাজারে মংরেজ, মাঝারদিয়া বাজারে আনিস, বাংরাইল মোড়ে হাফিজুর রহমান ও চান্দাখোলা বাজারের মনির হোসেনসহ প্রত্যেককে ৫ শত টাকা এবং চান্দাখোলা স্ট্যান্ডের দোকানদার হাই মোল্যা ও মিরাজ মোল্যাকে ১ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।






মন্তব্য