চরভদ্রাসনে অসহায়দের মাঝে সাহায্য দেয় "মানব সেবায় তারণ্য" ছাত্র সংগঠন

  • এস এম মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • সোমবার, ৩০ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরে চরভদ্রাসন থানায় করোনা সংকটে দারিদ্র্য ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছে "মানব সেবায় তারুণ্য" ছাত্র সংগঠন ।

বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ৫৮ টি পরিবারের মাঝে ( ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, হাফ লিটার তেল, ১ পিস সাবান) দিয়ে সহায়তা করেছে।

মানব সেবায় তারুণ্য (Youth for human development) একটি স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন। এই সহায়তা চরভদ্রাসন থানার অন্তর্গত বড় বালিয়া ডাঙ্গী, ছোট বালিয়া ডাঙ্গী, আ: গফুর মৃধার ডাঙ্গী, খালাসী ডাঙ্গী, দবিরুদ্দীন প্রামাণিকের ডাঙ্গী ও সদরপুরের চর পশ্চিম রামনগর মোট সাতটি গ্রামে বিতরণ করা হয়।

এই সহায়তা পেয়ে ছোট বালিয়া ডাঙ্গী গ্রামের হাফিজুল ইসলাম (৩০) বলেন, "এখন আমরা কোনো কাজকর্ম করতে পারি না। খুব খারাপ সময় পার করছি। আপনাদের এই সহায়তা আমার পরিবার নিয়ে চলতে কিছুটা হলেও সাহায্য করবে।"

অন্যদিকে খালাসী ডাঙ্গী গ্রামের রানী বালা বলেন, "করুনা না কি ভাইরাস দেশে আইলো তোমাগো কাকা কুনো কামকাজ করব্যার পারে না। তুমরা যা দিল্যা তাতে আমাগো খুবই উপুকার হইছে। তোমরা বাইচ্যা থাহো, বড় অও।"

আজকের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন, "এই সকল স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্য দিয়েই ভবিষ্যৎতে যোগ্য নেতৃত্ব বেড়িয়ে আসবে। তোমাদের জন্য শুভ কামনা রইল। তোমাদের যেকোনো প্রয়োজনে আমি সাধ্যমত পাশে থাকার চেষ্টা করব।"

এটি ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ২০১৪ সালের এস এস সি ব্যাচ দ্বারা পরিচালিত। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নানা সমাজসেবামূলক কাজ করে আসছে।শুরু থেকেই সংগঠনটি নানা সমাজসেবামূলক কাজ যেমনঃ বন্যার্তদের সাহায্য প্রদান, মেডিকেল ক্যাম্পেইন, ইফতার মাহফিলের আয়োজন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি কাজ করে আসছে।

তাছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা সামনে নেওয়ার পরিকল্পনাও আছে। সংগঠনটির বর্তমান সভাপতি হাসিবুল হাসান (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ও সাধারণ সম্পাদক জোবায়ের হোসাইন ( খুলনা বিশ্ববিদ্যালয়) বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন।

মন্তব্য