জাতীয় সংসদ ও সরকার দলীয় চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী করোনায় স্বাস্থ্যবিধি সচেতনতা বৃদ্ধির জন্য প্রত্যেক সংসদ সদস্যকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
এক বার্তায় চীফ হুইপ বলেন, উন্নত দেশগুলোতে যেভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে- সেক্ষেত্রে সেই দেশগুলো হিমশিম খাচ্ছে এ ভাইরাস মোকাবেলায়। ঐ সকল অনেক দেশের চেয়ে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনা ভাইরাস ব্যাপক হারে বাংলাদেশে ছড়িয়ে পরলে ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনা ভাইরাস গণহারে ছড়ানোর পূর্বেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছেন। এক্ষেত্রে, প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।






মন্তব্য