তালায় সেভ ওয়াইল্ড লাইফের জীবাণুনাশক দিয়ে স্প্রে-লিফলেট বিতারণ

  • এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা):
  • শুক্রবার, ২৭ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা উপসর্গ আতঙ্কিত না হয়ে, সচেতন হয় স্লোগান কে সামনে রেখে সাতক্ষীরার তালায় সেভ ওয়াইল্ড লাইফ আজ বৃহস্পতিবার দিনব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধী লিফলেট বিতরণ ও নানামুখী কার্যক্রম পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার আটারই, জেয়ালা নলতা, খেঁজুরবুনিয়া বাজার,শেখেরহাট বাজার ও জাতপুর বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময়ে বিভিন্ন গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশে ও বাড়িতে রাসায়নিক জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়।

বিভিন্ন বাজারের দোকানে ও চলমান গাড়িতে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হয়। তাছাড়া জনগনের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার জনসাধারনের উদ্দ্যেশে বলা হয়,যে তারা যেন জনসমাগম এলাকায় এড়িয়ে চলে, গণপরিবহণ এড়িয়ে চলে, একত্রে একাধিক লোক এক সাথে অবস্থা না করা।

তাছাড়া ঘনঘন হ্যাডওয়াশ ও সাবান দিয়ে ২০ সেকেন্ডের বেশি সময় ধরে হাত পরিষ্কার করেন। পাশাপাশি সরকার ঘোষিত সকল নিয়মকানুন যথাযথ মেনে চলেন।

এ সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেন সেভ ওয়াইল্ড লাইফের সভপতি ইমরান হোসাইন রিপন, মো. বাইজিত হোসাইন, মো. সোহাগ হোসেন, জহর হাসান সাগর, শাহীন আলম সহ অন্যান্য সদস্যগণ।

মন্তব্য