জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে সেপটোস ফোরের সৈনিকরা

  • নিজস্ব প্রতিদেবক
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

মানবতার স্বার্থে জীবন বাজি রেখে ফরিদপুরের সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসনের সাধারণ মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে সেপটোস ফোরের সদস্যরা। সচেতনতার পাশাপাশি তারা অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছে।

সেপটোস ফোরের সভাপতি হাওলাদার শামিম আহমেদ জানান, আমারা ভাঙ্গা গোল চত্বরে গিয়ে গণপরিবহন এরিয়ে যেতে যাত্রীদের এবং ড্রাইভারদের সচেতন করি। সেপটোস ফোরের সদস্যরা মানবতার স্বার্থে জীবনের ঝুকি নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহায়তায় আমরা কাজ করে যাচ্ছি।

সেপটোস ফোরের সাধারণ সম্পাদক তানভীর তুহিন বলেন, পাঁচ আঙুলের চাপ দিয়ে দেশ ও জনগণের সেবার শপথ নিয়েছি। আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনারা বাড়িতে থাকুন...! আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা আছি, সব সময়, সব পরিস্থিতিতে..! দোয়া করবেন আমাদের জন্য। দেশের স্বার্থে নিজেকে সর্বোচ্চ উৎসর্গ করতে সদা প্রস্তুত আমরা সেপটোস ফোর টিম।

সেপটোস ফোরের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এই.সজীব বলেন, মানুষ কে যাতে ঘর থেকে বের না হতে হয় তাই আমরা সেপটোস ফোর টিম তাদের বাড়িতে জরুরি ঔষধ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি।

সেপটোস ফোরের সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান তমাল বলেন, মাঠে আছে সেপটোস ফোর এ্যাডভান্স টিম। এমপি নিক্সন চৌধুরীর সহযোগীতায় সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন এই তিন থানায় চলছে করোনা ভাইরাসের সচেতনতার কার্যক্রম, সাথে আছে বিনামূল্যে চাল, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ। কয়েক শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

মন্তব্য