কোন বিপ্লবী’র বাড়ি নয়, কমিউনিস্টি নেতারও বাড়ি নয়- উড়ছে লাল পতাকা বিদেশ ফেরত নাগরিকদের বাড়িতে। ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরতদের বাড়িতে সতর্কতা হিসেবে লালপতাকা টাঙিয়ে দেয়া হচ্ছে। আর বাড়ি গুলোতে পাহারা দিচ্ছে গ্রাম্যপুলিশ (চৌকিদার)।
সোমবার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামের একটি বাড়িতে লালপতাকা উড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। ওই বাড়ির সদস্য আবুধাবিতে থাকতেন। মরনব্যাধি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় তিনি দেশে ফিরেছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু । সদর উপজেলা নিবার্হী কর্মকতার্ আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা ভাইরাস সংক্রমণরোধে সতর্কতা হিসেবে এধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম বলেন এটি জাতীয় কোন নির্দেশনা নয়। সর্তকতার্ হিসেবে স্থানীয়ভাবে তা করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা প্রতিদিন বাড়ছে হাজার। এ পর্যন্ত এ জেলায় হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে বিভিন্ন দেশ থেকে আসা নারী-পুরুষ ২১৬ জন। এই তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। অপর দিকে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার সকাল থেকে ঠাকুরগাঁওয়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম। তিনি জানান, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানি ঠাকুরগাঁওয়ে এসেছে। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেয়া শুরু করেছে।






মন্তব্য