সালথায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ডাঃ ইফতেখার আজাদের যোগদান

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • বুধবার, ২৫ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সালথা উপজেলায় প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ এস এম ইফতেখার আজাদ যোগদান করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকমর্তা হিসেবে তিনি মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন।

এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাঃ এস.এম ইফতেখার আজাদকে শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ও সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।

মন্তব্য