জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা কবির আহমেদ সাকিব সাধারণ জনগণের মাঝে করোনা সচেতনতায় লিফলেট, মাস্কসহ নানান সরঞ্জামাদি বিতরণ করেছেন। ২১ ই মার্চ রোজ শনিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আদেশ মোতাবেক ত্রিশালের বিভিন্ন অঞ্চলে তিনি এ সকল সরঞ্জামাদি বিতরণ করেন।
এ সময় তিনি তার সহকর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন জায়গায় দিন মজুর, রিকশা ভ্যানচালকসহ সাধারণ জনগনের নিকট করোনা মহামারী সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছে দেন। তাঁর এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগে এলাকাবাসীও আনন্দিত হয়েছেন।
কবির আহমেদ সাকিবকে তাঁর এমন কাজের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল ধরণের দুর্যোগ মহামারীতে দেশকে স্থিতিশীল, স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আজকের কাজটিও তার অংশবিশেষ। ভবিষ্যতেও আমি আমার সংগঠন, ব্যক্তিগত জায়গা থেকে জনকল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এছাড়া সে সময় তিনি, এমন কাজে অংশ নেয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। তিনি আরও বলেন, আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ও জন সচেতনতাই পারে এই মরণঘাতী ভাইরাসের সংক্রমণ রোধ করতে।
উল্লেখ্য, কবির আহমেদ সাকিব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছেন।






মন্তব্য