তালায় র‌্যাবের অভিয়ানে গাঁজা-ইয়াবা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা):
  • বুধবার, ২৫ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

তালা উপজেলার বালিয়া গ্রামে র‌্যাবের অতিরিক্ত অধিনায়ক (সাতক্ষীরা) মোতাহার হোসেন ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে ৪৭০ পিছ ইয়াবা ৮৫ গ্রাম গাঁজা, মোবাইল ফোন ও নগদ অর্থ সহ মাদক কারবারী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার্ করেছেন।

জানাযায়, তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামে সোমবার র‌্যাব-৬ সাতক্ষীরার অধিনায়ক(অতিরিক্ত পুলিশ সুপার) মোতাহার হোসেন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মৃত.সানাউল্লাহ গাজীর ছেলে সবুজ গাজী (৪২) এর বাড়িতে অভিযান চালিয়ে ৪৭০ পিছ ইয়াবা, ৮৫গ্রাম গাঁজা, ৩ মোবাইল ফোন ও নগদ অর্থ সহ স্বামী সবুজ গাজী (৪২) ও স্ত্রী জোসনা বেগম(৩২) কে গ্রেফতার করে তালা থানায় হস্তান্তর করেন।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে যার নং ৭/২০ জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

মন্তব্য