ফরিদপুরের নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আজাদ হোসেনের উদ্যোগে দুই হাজার মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। পৌর শহরের প্রতিটি এলাকার বাসিন্দাদের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহরের মাছ বাজার, মুরগী ও মাংসের বাজার,ফল বাজার,পিয়াজ বাজার, মসজিদের মুসল্লীসহ বিভিন্ন এলাকায় এসব মাক্স বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এম এ আজাদ, পৌর কাউন্সিলর আমিন ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুলাহ, আওয়ামীলীগ নেতা রিপন মিয়া, আনোয়ার হোসেন, নাসির মাহমুদ, ছাত্রলীগ নেতা মিশন মাতুব্বর প্রমুখ।






মন্তব্য