ঠাকুরগাঁও‌য়ে গ্রাহক‌দের হ্যান্ড স্যানিটাইজার ব‌্যবহারে উদ্বুদ্ধ কর‌লেন গ্রামীণফোন

  • সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও:
  • মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ক্রমে ভয়ানক হয়ে ওঠা ক‌রোনা ভাইরাস (কোভিড-১৯ )‌ প্রতি‌রো‌ধে এবার হ্যান্ড স্যানিটাইজার দি‌য়ে গ্রাহক‌দের হাত ধোয়া ও উদ্বুদ্ধ কর‌ণের ব‌্যবস্থা কর‌লেন গ্রামীণ সিম কাস্টমার কেয়ার ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার সকা‌লে স‌রেজ‌মি‌নে গি‌য়ে দেখা যায়,গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার চৌরাস্তা শাখায় বি‌ভিন্ন সমস‌্যা নি‌য়ে আসা গ্রাহক‌দের জন‌্য সাবান প‌া‌নি দি‌য়ে হাত ধোয়ার ব‌্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। অ‌নেক গ্রাহক‌দের হাত ধোয়ার ব‌্যাপা‌রে উৎসা‌হিত ও স‌চেতনতা কর‌তে নি‌জেরাই গ্রাহক‌দের হা‌তে ঢে‌লে দি‌চ্ছেন হেক্সিসল।
এ বিষ‌য়ে প্রতিষ্ঠান‌টির কাস্টমার ম‌্যা‌নেজার সা‌ব্বির আহ‌মেদ শাওন জানান,গ্রাহক‌দের সেবা ও সুরক্ষা নি‌শ্চিত করায় আমা‌দের মূল লক্ষ‌্য।
দেশ ব‌্যাপী যে‌হেতু এখন ভাইরাস‌টির প্রাদুর্ভাব দেখা দিয়েছে তাই সেবা দা‌নের পাশা-পা‌শি আমরা গ্রাহক‌দের হাত ধোয়া ও স‌চেতনতা বৃ‌দ্ধি কর‌ছি।

মন্তব্য