তালায় সরকারি ও মালিকানা সম্পর্ত্তি দখলে করে দোকান নির্মাণ

  • এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা):
  • সোমবার, ২৩ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

তালা উপজেলা তেতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের সরকারী (খাস) ও মালিকানা সম্পর্ত্তি দখল করে দীর্ঘদিন যাবৎ দোকান ঘর নির্মাণ করে ভোগদখল করার অভিযোগ উঠেছে ।

অভিযোগ উঠেছে, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ১২১ নং আড়ংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তথা আংড়পাড়া বাজারের সন্নিকটে আড়ংপাড়া গ্রামের মৃত.নিজাম উদ্দীন মোড়লের পুত্র ছোবান মোড়লের নিজিস্ব সম্পর্ত্তি যাহার এসএ খতিয়ান নং-৩১৮,৬৩৮ ও সরকারি (খাস) সম্পর্ত্তির খতিয়ান নং -১, পাশদিয়ে দাগ নং ৯৮১ জমি দখল করে একই গ্রামের আলাউদ্দীন মোড়ল, আব্দুল হক মোড়ল, হরিবর কারিকর, হাশেম কারিকর, রাজ্জাক কারিকর, রবিউল কারিকর, এবাদ কারিকর, আব্দুল গফুর কারিকর, হালিম কারিকর, সেলিম মোড়ল, নজরুল মাষ্টার দ্বয়রা জবর দখল সূত্রে দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছে ।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার বরারর ১১/২/২০ তারিখ ভুক্তভোগী একটি দরখাস্ত করিলে উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকতার কাছে তদন্তভার দেন।

ভূমি কর্মকর্তা ইং ৪/৩/২০ তারিখ সরজমিনে তদন্তে করে দেখেন উপরক্ত দখলদাররা মালিকানা ও সরকারী সম্পর্ত্তি জবর দখল করে আসছে এবং ওই এলাকা দিয়ে মাহামুদকাটি হতে মাথুরা বাজার পর্যন্ত পিচের রাস্তার তৈরী করার স্কিম চলমান রয়েছে। যাহা দোকান গুলোর কারণে বাধাগ্রস্ত হচ্ছে। উক্ত সময় আল্লাউদ্দীন মোড়ল সরকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার দোকান ঘরটি উঠিয়ে নেন ।
এছাড়াও আড়ংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত সম্পর্ত্তি অবৈধ ভাবে দখল করে স্কুলের ক্ষতিসাধন করছেন সহ বিভিন্ন কারণ দেখিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরাবর দরখাস্তও করেছেন বলে মর্মে জানা যায় ।

ভুক্তভোগী ছোবান মোড়ল বলেন, উপরক্ত দখলদ্বাররা আমার ও সরকার (খাস) সম্পর্ত্তি সহ স্কুলের ক্ষতিসাধন, নতুন পিচের রাস্তার কাজে বাধগ্রস্ত করায় সরকার বাহাদুরের সুদৃষ্টি কামনা করছি ।

মন্তব্য