ক্ষুদ্র ব্যবসায় হঠাৎ করোনাভাইরাসে ধস নেমেছে। কিন্তু তাতে কিছু যায়-আসে না বেসরকারি সংস্থার ঋণ প্রদানকারীদের। সপ্তাহান্তে কিস্তি তাদের দিতেই হবে। ফলে বিপাকে পড়েছেন এ জেলার নিম্নআয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
এই পরিস্থিতি সোমবার বিকালে ক্ষুদ্র্ ঋণের কিস্তি আদায় কার্যক্রম স্থগিত ঘোষণা করে পত্র জারী করেছে জেলা প্রশাসন। তবে এতে বলা হয়েছে স্বেচ্ছায় কোন ঋণ গ্রহীতা কিস্তি দিতে চাইলে তা নিতে পারবে সংস্থা গুলো।
জেলা প্রশাসনের এই উদ্যোক্তকে স্বাগত জানিয়েছে ঋণ গ্রহীতারা । সদর উপজেলার নারগুন গ্রামের মমতা রাণী বলেন তাকে কিস্তি পরিশোধ করতে একটি সংস্থা তাগদা পত্র দেয় । কিন্তু ঋণের টাকা এই মুর্হুতে পরিশোধ করার সামথর্য নেই তার । জেলা প্রশাসনের এই আদেশ তাকে স্বতি দিয়েছে ।






মন্তব্য