তালায় করোনা উপর্সগে নিত্যপণ্যর দাম বৃদ্ধির কারনে ৬৬ হাজার টাকা জরিমানা

  • এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা):
  • শনিবার, ২১ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

তালায় করোনা উপসর্গ ভাইরাসকে পুজিঁ করে উপজেলার বিভিন্ন স্থানে নিত্য পণ্যর দাম বৃদ্ধি ও দোকানের আশে পাশে পরিষ্কার না রাখার দায়ে শুক্রবার ও শনিবার তালা ও পাটকেলঘাটা বাজারে অভিযান চালিয়ে ১৩ জন ব্যাবসায়ীকে ৬৬ হাজার জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন ও আজগর আলী।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়,শুক্রবার তালা বাজারে চাউলের দাম বেশি নেওয়ার দায়ে এক ব্যাবসায়ীকে ৫ হাজার ও দোকানের আশেপাশে ময়লা আর্বজনা রাখার দায়ে সার ব্যাবসায়ী, কম্পিউটার মেমোরী লোডের দোকানদার কে ১ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হোসেন।

শনিবার তালা বাজারে আলু ও পেয়াজের দামবৃদ্ধির দায়ে ৪ জন ব্যাবসায়ী কে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এদিকে, উপজেলার পাটকেলঘাটা ও ত্রিশ মাইল এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজগর আলী ৬ জন ব্যাবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় ।

মন্তব্য