সদরপুর পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শনিবার, ২১ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর বাজারের এক খুচরা পেঁয়াজ ব্যবসায়ীকে ৫’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বাজারের বসে খুচরা দোকানে ৩০ টাকার পেঁয়াজ ৬০টাকা কেজি বিক্রি করার দায়ে এ জরিমানা দায়ের করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বাজার মনিটরিং করার সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদারের সামনে পড়ে বিক্রেতা। অধিকদামে পেঁয়াজ বিক্রির দায়ে তাকে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা দায়ের করা হয়।

অসাধু খুচরা ব্যবসায়ীর নাম মো. হাসমত। সে ঢেউখালী ইউনিয়নের বাবুরচরের আব্দুর রহমানের ছেলে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার জানান, বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। মাঠে ভ্রাম্যমান আদালত কাজ করছেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদরপুর থানা পুলিশরে সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য