খুলনায় জ্বর কাশিতে আক্রান্ত বিদেশ ফেরত এক ব্যক্তির মৃত্যু!

  • বিজমিন২৪ ডেস্ক:
  • শুক্রবার, ২০ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

খুলনায় জ্বর কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত রবিউল ইসলাম (৫৬) নামের বিদেশ ফেরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাত সোয়া নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রবিউলের বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার কৃষ্ণপুর এলাকায়। তিনি এক সপ্তাহ আগে ভারত থেকে দেশে ফিরেছিলেন।

জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে রবিউলকে জরুরী বিভাগে মৃত অবস্থায় আনা হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছে, মৃত রবিউল এক সপ্তাহ আগে ভারত থেকে দেশে ফেরার পর থেকে জ্বর, কাশি ও গলা ব্যাথায় ভুগছিলেন।

মন্তব্য