বিদেশফেরত প্রবাসী ফুটবল মাঠে, উপস্থিত ইউএনও

  • বিজমিন২৪ ডেস্ক:
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

তিন দিন আগে মালদ্বীপ থেকে দেশে আসেছেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফয়সাল হোসেন(২৮)।

আজ বৃহস্পতিবার বিকেলে সে তার গ্রামের মাঠে অন্যান্য কিশোর যুবদের সাথে ফুটবল খেলতে নামে। খবর পেয়ে তাৎক্ষনিক ছুটে যান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম।

তিনি সানোখালী গ্রামের সেই ফুটবল মাঠে গিয়ে তাকে ধরে ফেলে। পরে সন্ধ্যার গোধুলী লগ্নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফয়সালকে ১৫ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার শর্তে দেয়া হয় এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ইউএনও দিদারুল আলম জানান, বৃহস্পতিবার দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির কারসাজির জড়িত থাকার অপরাধে উপজেলা প্রসাশনের আরেকটি ভ্রাম্যমান আদালত চাটখিল বাজারের হাজি নুর নবীর দোকান সহ ৩ টি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

মন্তব্য