গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটি ও সিভিল সার্জন, গাইবান্ধা কর্তৃক নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন মো. আবদুল মতিন, জেলা প্রশাসক গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, গাইবান্ধা জেলা সিভিল সার্জেন এবি এম, আবু হানিফ, এ্যাড শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন মেয়র গাইবান্ধা পৌরসভা।
সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা করা হয়। আয়োজনে - নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়ন্ত্রণে জেলা কমিটি ও সিভিল সার্জেন অফিস গাইবান্ধা।






মন্তব্য