করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি বিধিনিষেধ অমান্য করায় ঠাকুরগাঁওয়ে বিদেশ ফেরত এক নারীকে অর্থদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ।
উপজেলা প্রশাসন সুূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হোম কোয়ারেন্টাইনে তালিকায় থাকা সদর উপজেলা আকচা ইউনিয়নের প্রবাসী এক নারী উপজেলা সন্নিকটে ভারতীয় ভিসা সেন্টারে অবস্থান করছেন। এমন তথ্য পেয়ে সরেজমিনে খোঁজ নিয়ে ওই প্রবাসী নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সেখানে ৫ হাজার টাকা জরিমানাসহ ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, জরিমানা সহ হোম কোয়ারেন্টাইনে থাকা ওই নারীকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের তালিকায় থাকা প্রবাসীদের উপজেলা প্রশাসনের মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।






মন্তব্য