করোনা ভাইরাস আক্রান্ত (কোভিড-১৯) ঠেকাতে ঠাকুরগাঁওয়ে সম্প্রতি বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার এ সংক্রান্ত ১৬জনের একটি তালিকা প্রকাশ করে এ আদেশ জারি করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল- মামুন।
তবে যারা হোম কোয়ারেন্টাইনে না থেকে নির্দেশ অমান্য করবে, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে প্রতিটি ইউনিয়নের গ্রাম্য পুলিশ ও পৌরসভার কাউন্সিলরদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।






মন্তব্য