নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত

  • নিজস্ব প্রতিবেদক :
  • বুধবার, ১৮ মার্চ ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের নগরকান্দায় দিন ব্যাপী নানা কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী।

মঙ্গলবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,জয়বাংলায় জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে উদ্ভোধন এবং কেক কাটা হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি'র রাজনৈতিক প্রতিনিধি ও কৃষিবিদ শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আহসান মাহমুদ রাসেল,সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা।

অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কাজী মো. শাহজামান বাবুল, জেলা পরিষদের সদস্য আঞ্জুমনোয়ারা বেগম,খন্দকার জাকির হোসেন নিলু, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা ও চুন্নু শেখ,সংসদ উপনেতার এপিএস শফিউদ্দীন চৌধুরী,সংসদ উপনেতার ব্যক্তিগত কর্মকর্তা আমিরুজ্জামান প্রিন্স ও মোঃ আজাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মিয়া,কাজী আবুল কালাম,আরিফ হোসেন,মিজানুর রহমান,আরিফুর রহমান তালুকদার পথিক,কবির হোসেন ঠান্ডু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সন্ধ্যায় নগরকান্দা উপজেলা প্রশাসনের উদ্যেগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য