সাতক্ষীরার তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কোমল সরকার (৮৮) দীর্ঘ প্রায় তিন মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বিভিন্ন এলাকায় গেলেও অদ্যবদী তার সন্ধান মেলেনি। এ কারণে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। নিখোঁজ কোমল সরকার দীর্ঘ বছর ধরে মানষিক ভারসাম্যহীন হয়ে ছিলেন।
নিখোঁজের ছেলে বিষ্ণুপদ সরকার জানান, তার পিতা কোমল সরকার দীর্ঘ বছর ধরে মানষিক প্রতিবন্ধী। গত প্রায় ৩ মাস আগে বাড়ি থেকে কোথাও চলে যায়। সেই থেকে অদ্যবদী বিভিন্ন স্থানে খোজ-খবর নিলেও তার সন্ধান পাওয়া যায়নি। ফলে তাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে এখন উদ্বিগ্ন ছড়িয়ে পড়েছে। এ ব্যপারে তালা থানায় একটি জিডি করা হয়েছে।
কোনও সহৃদয়বান যদি এই মানষিক প্রতিবন্ধী বৃদ্ধ কোমল সরকারের সন্ধান পেলে তার ছেলে বিষ্ণুপদ সরকার ০১৮৭৫৬৮৭০৬৭ নম্বরে মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।






মন্তব্য