দেখা হয় নাই চক্ষু মেলিয়া। এই প্রত্যাশা নিয়ে ফরিদপুরের সালথা-নগরকান্দার ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরে বের হয়েছেন কামাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
বুধবার সকালে দুটি বাস ও একটি মাইক্রোবাস যোগে ঐস্কুলের শিক্ষার্থীরা প্রথমে সালথা উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিল জাতীয় সংসদের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির বাসভবনে যান। তারপর দৃষ্টিনন্দন সালথা উপজেলা পরিষদ চত্তরে বেশ কিছুক্ষন কাটান।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বারের সাথে দেখা করেন এবং ফটোসেশনে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজান মুকুল, সহকারী শিক্ষক আছাদুজ্জামান প্রমুখ। পরে গট্টি শাহ্ মখদুম জামে মসজিদ, নগরকান্দা উপজেলা পরিষদ চত্তরসহ সালথা-নগরকান্দার দৃষ্টিনন্দন এলাকা দর্শন করেন কোমলমতি শিক্ষার্থীরা।






মন্তব্য