'আ.লীগের আমলে শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে'

  • আবু নাসের হুসাইন, সালথা:
  • শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি ও তার কনিষ্টপুত্র বিশিষ্টি রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতধরে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন আজ বিশ্ব জয় করেছে। দেশে শিক্ষা ও ক্রীড়া অঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি এসময় আরও বলেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী আজীবন সালথা-নগরকান্দার উন্নয়নের জন্য কাজ করে আসছেন। আমিও আমার মায়ের মতো এই এলাকার মানুষের জন্য সেবা করে যেতে চাই।

অত্র কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কলামিষ্ট, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো.ওবায়দুর রহমান, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ।

আরও উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো.ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমুখ।

মন্তব্য