ঝিনাইদহে বাস -ট্রাকের সংঘর্ষে নিহত ১

  • আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহ:
  • বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে বাস-ট্রাকের সংঘর্ষে আমির হামজা (১৫) নামের এক কিশোর বাসের হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা সদরের লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দিলীপ বড়ূয়া জানান, চুয়াডাঙ্গা থেকে ফুলজান নামের একটি যাত্রীবাহি বাস ঝিনাইদহ আসছিল। ঝিনাইদহের নগরবাথান এলাকায় পৌঁছালে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দিলে বাসের হেলপারসহ ২ জন আহত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। আহত তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য