সালথায় গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  • সালথা প্রতিনিধি:
  • মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউশখালির কাসারদিয়া গ্রামের মিরাজ বিশ্বাসের স্ত্রী আন্না বেগম (২৯)নামে একজনের মৃত্যু হয়েছে। মৃত আন্না বেগম গোপালগঞ্জ জেলার সদর উপজেলার উত্তরমৌলভীপাড়া মৃত ছমির শেখের মেয়ে।

বিগত ১৫ বছর আগে মিরাজ বিশ্বাসের সাথে আন্না বেগমের বিবাহ হয়। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। গত সোমবার সন্ধ্যা নাগাদ আন্না বেগম নিজের স্বামীর বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে ঘটনা স্থানে এসে তাকে মোকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আন্না বেগমের অবস্থা খারাপ থাকায় মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ সকাল ৭টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আলী জিন্নাহ জানান। আমরা আজ লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

মন্তব্য