মতিন মোল্লার কন্যাদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

  • বিজমিন২৪ ডেস্ক:
  • বুধবার, ০৬ নভেম্বর ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

মতিন মোল্লা নাম শুনলেই ভয় পায় গ্রামবাসী। তার রয়েছে ১১ কন্যা। তাদের বিরুদ্ধে গ্রামের অনেকেরই রয়েছে নানা অভিযোগ। এই গ্রামের নাম ফরিদপুরের ভাংগা থানার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের আকন বাড়িয়া গ্রাম।

জানা যায়, এলাকার অসহায় মানুষের জমি দখল, সরকারি গাছ কাটাসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকেন তারা। কেউ প্রতিবাদ করতে গেলেই নারী নির্যাতন মামলার হুমকি দেন তার মেয়েরা। তাই ভয়ে কেউ কিছু বলতেও সাহস পায় না।

সম্প্রতি স্থানীয়দের ঘরে ভাংচুর ও তালা দেয়া, জমির ফসল কেটে নেয়া এবং সরকারি গাছ কাটার মতো অপরাধ করেছেন মতিন ও তারা মেয়েরা। সাথে সহায়তা করে তার নাতি-নাতনিরাও।

মতিন মোল্লা ও তার পরিবারের অত্যাচার থেকে রক্ষা পেতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানিয়েছে এলাকাবাসী।

মন্তব্য