সদরপুরে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • রাকিবুল ইসলাম, সদরপুর:
  • বুধবার, ০৭ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাম শারিরীক শিক্ষা মোঃ বেলায়েত হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আজ বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা চত্বরে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। মানববন্ধন শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ আইয়ূব আলী, কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, আমিরাবাদ স্কুলের প্রধান শিক্ষক মাজেদা সুলতানা, আব্দুল রশিদ মিয়া প্রমুখ ।

বক্তারা সন্ত্রাসী বাহিনীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। এর আগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কৃষ্ণপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে প্রতিবাদ মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

উল্লেখ্য গত মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তিনি সন্ত্রাসী হামলার শিকার হন।

মন্তব্য