আ.লীগ নেতার খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

  • আলফাডাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি:
  • বুধবার, ০৭ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বাজারে আলোচিত বানা ইউনিয়নের আওয়ামীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মো. আজিজার রহমান মেম্বারের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টা দিকে ঘন্টাব্যাপী আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথুলী,আড়পাড়া,কোনাগ্রাম,আউশেরহাট,পাকুড়িয়া,টাবনি.গড়ানিয়াসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় দুই হাজার আমজনতা শিরগ্রাম বাজারে অবস্থিত এ মানববন্ধনে অংশগ্রহন করে। এ সময় মানবন্ধনকারীরা হত্যাকারীদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান।

সেই সাথে এখনো যে সকল আসামিদের গ্রেফতার করতে পারেনি সেই আসামিদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গ, গেল ২০১৭সালের ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাজারে জমাজমি বিরোধ কে কেন্দ্র করে ভাতিজা আলি রেজা সুজন সহ এজাহারভ‚ক্ত আসামিরা প্রকাশ্যে ছুরিকাঘাতে গুরুতর আহত করে আজিজারকে। পরবর্তিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আজিজারের স্ত্রী মায়া বেগম বাদী হয়ে ৬ জনের নামে মামলা সহ দুই- তিন জনকে অজ্ঞাত আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালতে চার জন আত্মসমার্পন করে জামিনে রয়েছেন। বাকি আসামিরা হত্যা মামলার বাদী সহ স্বাক্ষীদের উপর খুন গুমের হুমকি দিচ্ছে বলে বাদি পক্ষের পারাবারিব সূত্রে জানা যায়।

মন্তব্য