চরভদ্রাসনে পরিচ্ছন্নতা অভিযান

  • চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
  • সোমবার, ০৫ আগস্ট ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে জন সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মুসা ও উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা এর নেতৃত্বে সোমবার বেলা ১১টার দিকে পরিষদ চত্বরে এ অভিযান পরিচালিত হয়।

“নিজ আঙ্গিনা রাখি পরিস্কার, ডেঙ্গু ও চিকনগুনিয়া করি বহিস্কার, চরভদ্রাসন উপজেলা রাখব সুন্দর, শান্তিতে থাকবে মোদের অন্তর” এই শ্লোগান নিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীদের শতস্ফুর্ত অংশগ্রহণে উপজেলার অভ্যন্তরে জন্মানো ঘাস ও পরে থাকা ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

উপজেলা পরিষদ চত্বরে প্রতিদিন ছাড়াও সপ্তাহে একদিন সবাই মিলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে বলে জানান ইউএনও জেসমিন সুলতানা।

মন্তব্য