ফরিদপুরের সালথায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় ডেঙ্গু মশা প্রতিরোধে ও পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে জন সচেতনতামূলক একটি র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু করে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় উপজেলায় গিয়ে শেষ হয়। এডিস মশা নিধনে পরিচ্ছন্নতায় নেমে পড়েন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
সদর এলাকার বিভিন্ন জায়গায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ ছিটানো হয়। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান সহ উপজেলা কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানগণ এ অভিযানে অংশ নেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বসত বাড়িসহ সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের চারপাশে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে উপজেলা কর্মকর্তা-কর্মচারীগণ সহযোগিতা করেন।






মন্তব্য