দেশের বিভিন্ন স্থানের মতো এবার ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে লক্ষ্মীপুরেও। আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এ জেলায়। প্রতিদিনই চিকিৎসা নিতে বিভিন্ন হাসপাতালে আসছেন রোগীরা।
গত দুই দিনে (বৃহস্পতিবার বিকাল থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত) ৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন রোগী, আরও দুইজনের অবস্থার অবনতি দেখে তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া শহরের উপশম হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় দুইজন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু আতঙ্কে ভুগছে লক্ষ্মীপুরের মানুষ।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, আক্রান্ত রোগীরা স্থানীয়ভাবে নয়, বরং ঢাকা ও চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে এসেছেন। হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪ জন ভর্তি রয়েছেন। আরও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আক্রান্ত রোগীকে মশারীর ভেতরে রাখার পরামর্শ দেন এ চিকিৎসক।






মন্তব্য