দিনাজপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • দিনাজপুর প্রতিনিধি
  • শুক্রবার, ২৬ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

 

দিনাজপুরের মির্জাপুরে পুকুরের পানিতে ডুবে জিসান (৫) ও আরাফাত (২.৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশু দুইজনই সদর উপজেলার মির্জাপুর গোয়ালপাড়া এলাকার জামান মিয়ার ছেলে।

শুক্রবার সকাল থেকেই বাড়ির পাশে দুইভাই খেলা করছিল। দুপুর ১টায় দু'জনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুজির পর বিকাল ৩টায় বাড়ির পার্শবর্তী একটি পুকুরের তাদের দুইজনকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা।

পরে তাদের পানি থেকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ওয়ার্ড কমিশনার মোস্তাফিজুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য