বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • বাগেরহাট প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯ ১২:০০:০০
  • কপি লিঙ্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহা সড়কের পল্লীমঙ্গল এলাকায় বুধবার মধ্য রাতে মটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় মুন্না হক (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

এ সময় আহত আরও দুজনকে মোরেলগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত মুন্না মোরেলগঞ্জে উপজেলার ব্যবসায়ী সামছুল হক হাওলাদারের ছেলে ও স্থানীয় এআর খান ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র।

ঘটনার সময় মুন্না তার দুই বন্ধুকে নিয়ে নিজের মটরসাইকেল যোগে মোরেলগঞ্জ উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিল।বৃহস্পতিবার সকালে নিহত কলেজ ছাত্র মুন্না হকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান মিন্টু।

মন্তব্য