ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেছেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী কেবলাজান হুজুর মানব কল্যানের জন্য জাকের পার্টি প্রতিষ্ঠা করেছেন। তারপর থেকেই জাকের পার্টি মানব কল্যাণে কাজ করে আসছে।
তিনি বলেন, জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবের নেতৃত্বে সারা দেশে জাকের পার্টি আজ সু-সংগঠিত হয়েছে। জাকের পার্টির পতাকা তলে থাকলে, কোন বিপদ আসবে না ইনশাল্লাহ।
শনিবার (১৩ জুলাই) বিকালে ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টির কার্যালয়ে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জাকের পার্টির আয়োজিত মিশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সহসভাপতি আঃ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জেলা জাকের পার্টির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা ওলামাফ্রন্টের সভাপতি মাওলানা নুরুদ্দীন, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল প্রমুখ।






মন্তব্য