জবি গ্রীন ভয়েসের নেতৃত্বে লিমন-ইমরান


বাংলাদেশের পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৩৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আইইআর বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান হোসাইন।

আজ মঙ্গলবার গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ সভাপতি পদে সুমাইয়া হক বৃষ্টি, সচনা বড়ুয়া দীপা, খুশনুর আলম, আবুল্লাহ্ আল মঈন ও হৃদস সূত্রধর এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নুরুল হায়দার ও জান্নাতুল ফেরদৌস স্থান পেয়েছেন।

কমিটিতে আরও রয়েছেন সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমেদ সিয়াম, ব্যবস্থাপনা সম্পাদক লাবণ্য জহুরা, কোষাধ্যক্ষ মুক্তাদির শিকদার, দপ্তর সম্পাদক রাব্বী হাসান, প্রচার সম্পাদক জুনায়েত শেখ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুমায়রা হাবিব হুমা, তথ্য ও যোগাযোগ সম্পাদক ফাহিমা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নাসরুম ঐশি এবং পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার।

অন্যরা হলেন বইমেলা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহিনূর আলম সিহাব, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মো. আব্দুল গাফফার, বৃক্ষরোপণ বিষমক সম্পাদক মো. ইসমাইল হোসাইন, এান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আকাশ।

প্রসঙ্গত, গ্রীন ভয়েস বাংলাদেশের সর্বপ্রথম পরিবেশবাদী যুব সংগঠন যা ২০০৫ সাল থেকে "যুবরাই লড়বে, সবুজ পৃথিবী পড়বে"-এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষার্থে যুবসম্প্রদায়কে নিয়ে কাজ করে যাচ্ছে।

নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান লিমন বলেন, অতীতের তুলনায় বর্তমান গ্রীন ভয়েস কমিটিতে বৈচিত্র্য এসেছে।

বিভিন্ন ডিপার্টমেন্টের সক্রিয় ও চৌকস শিক্ষার্থীদের সমন্বয়ে সুসজ্জিত হয়েছে গ্রীন ভয়েসের নতুন কমিটি। আমি আশা রাখি, আমরা সকলে একসাথে এগিয়ে যেতে পারবো এবং একসাথে কাজ করে যাব।


Copyright (c) 2019-2026 bzamin24.com