পবিত্র ঈদুল-আজহা উপলক্ষ্যে ২৫ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে এর বাইরে ৪ দিন শুক্র-শনিবার ছুটি থাকায় মোট ১৬ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল-আজহা উপলক্ষে আগামী ২৫ জুন (রোববার) থেকে আগামী ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সব ইনিস্টিউট, বিভাগ ও প্রশাসনিক দফতর বন্ধ থাকবে।
প্রসঙ্গত, এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা-বিদুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছনতার কাজ চালু থাকবে।