ভাঙ্গায় দ্বিতীয়বার ফেল করে ছাত্রীর আত্মহত্যা


ভাঙ্গায় দ্বিতীয়বারের মতো এসএসসিতে ফেল করায় আরেক ছাত্রী আত্মহত্যা করেছে। এ নিয়ে এ উপজেলায় এই একই কারণে দুই তরুণী আত্মহত্যা করল।

সোমবার রাতে মারা যায় মিতু আক্তার (১৭)। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিযনের পশ্চিম সদরদী গ্রামে ইউসুফ মাতুব্বারের মেয়ে এবং পশ্চিম সদরদী উচ্চ বিদ্যালয়ের অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন।

সোমবার রাত ৯টার দিকে বসত ঘরের ধানের গোলা/ডোলের ভিতর আড়ার সাথে গলায় ওড়না পেচানো জুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক মিয়া বলেন, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com