ঈদ এলেই কেনাকাটার ধুম পড়ে যায় সবার। সবাই শপিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে ঈদে অন্যের জন্য অল্প সংখ্যক মহৎ ব্যক্তিই কেনাকাটা করে। তাদেরই একজন তাওহীদুল ইসলাম দূর্জয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক।
নিজ উদ্যোগে অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও জামা-কাপড়সহ নগদ অর্থ পৌঁছে দিয়েছেন তিনি। এদের অধিকাংশই ক্যাম্পাসের অসহায় নানী, অভাবগ্রস্থ শিশু ও করোনার প্রভাবে কর্মহীন রিক্সাচালক।
এই দুর্যোগকে পেছনে ফেলে নিজ জেলা থেকে অসহায় মানুষের টানে ছুটে এসেছেন রাবি ক্যাম্পাসে। আজ সকালে বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকের সামনে ভালোবাসার মানুষগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন এই নেতা। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের করোনা ফান্ড, সামাজিক সহযোগিতার ফান্ডসহ জুনিয়রদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করেছেন রাবি ছাত্রলীগের এই নেতা।
অসহায়দের সহযোগিতা করতে পেরে নিজের ভালোলাগার অনুভূতি প্রকাশ করে রাবি ছাত্রলীগ নেতা দূর্জয় বলেন, মহামারী করোনার সময় চলে এলো আনন্দের ঈদ। অর্থবানদের জন্য খুশির দিন হলেও অসহায়দের জন্য কষ্টের দিন। যারা মহামারী করোনায় পেটের আহার সময়মতো জোগাতে পারছেনা তাদের তো কষ্টের শেষ নেই। কিন্তু এত কিছুর পরও ঈদে নতুন জামা কিনতে মন চায় সবার। এ জন্য ভাবলাম এই সংকটকালে নিজের জন্য মার্কেট না করে অসহায় মানুষগুলোর মার্কেট করার অর্থ ভাগাভাগি করি তাহলে একজনের আনন্দের চেয়ে এটি বেশি আনন্দের হবে। এই চিন্তা থেকে মানুষের সাথে নিজের আনন্দ শেয়ার করা।
ছাত্রলীগ নেতা দূর্জয় আরও বলেন, সত্যি কথা বলতে আমি নিজেও অর্থনৈতিক ভাবে দূর্বল তবুও সুযোগ পেলে মানুষদের সাথে আনন্দ ভাগ করতে ভালো লাগে। তাই আমি মনে করি এই সংকটকালে নিজের জন্য মার্কেট ও বেশি খরচ না করে তার একটি অংশ অসহায় মানুষদের মাঝে ভাগ করে দেওয়াটা সবার উচিৎ ও এটি সময়ের সাহসী মানুষের কাজ হবে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন