প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বশেমুরবিপ্রবি'র ৫ লাখ টাকা হস্তান্তর


দেশব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া প্রদান করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা তারা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সকলে একদিনের বেতন প্রদান করেছেন।

আজ ৫ মে (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই তহবিল হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয় এর উপাচার্য(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো শাহজাহানের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি ড. মো হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম হিরা, সাধারণ সম্পাদক ওয়ালিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মেকাইল ইসলাম, কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান।

এছাড়া গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com