একজন বাবার পাশে দাঁড়ানোর জন্য আহবান


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী ফরহাদ রেজার বাবা টিউমার ক্যান্সারে আক্রান্ত। গত ২৪ মার্চ মেডিকেল রিপোর্টে তার টিউমার ক্যান্সার ধরা পড়ে।

ঐ শিক্ষার্থীর পরিবারের সূত্রে জানা যায়, বর্তমানে তার বাবা খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকায় চিকিৎসার খরচ বহন করাও বেশ কঠিন হয়ে পড়েছে।

এমতাবস্থায় তার বাবার চিকিৎসা চালিয়ে রাখতে প্রয়োজনীয় অর্থ ও সহায়তার জন্য তিনি সকলকে পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

জরুরি সহায়তার জন্য যোগাযোগঃ

বিকাশ : 01910567233 (ফরহাদ,পার্সোনাল) 01788629582 ( মুরাদ, ১২ ব্যাচ, ফরহাদের বন্ধু পার্সোনাল) রকেট : 01953238721+5 (ফরহাদের কাজিন, পার্সোনাল)

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com