করোনাভাইরাসের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে।
এর আগে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। আবার পরে এই ছুটি ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।