সাফজয়ী মেয়েদেরকে বাফুফের দুই সহসভাপতি দিলেন ১ কোটি


৫০ লাখ টাকা করে সাফজয়ী মেয়েদের ১ কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও আতাউর রহমান ভূঁইয়া মানিক। বিমান বন্দরে সাফজয়ী মেয়েদের বরণ করতে গিয়ে নিজের প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে ৫০ লাখ টাকা অর্থপুরস্কারের ঘোষণা দেন সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া।

সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম বাফুফে ভবনে অবস্থান করছিলেন মেয়েদের বরণ করে নেওয়ার জন্য। সেখানে তিনিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যক্তিগতভাবে আরও ৫০ লাখ টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন।

এর আগে সকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেয়েদের সাফ ফুটবলের সাফল্যে ৫০ লক্ষ টাকারই অর্থ পুরস্কারের ঘোষণা দেয়।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com