আপনারা না পারলে আমাদের দায়িত্ব দিন, সরকারকে সারজিস


সমন্বয়ক সারজিস আলম শনিবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রতা কেন? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দিন।শনিবার বিকেলে দেওয়া ওই পোস্টের কমেন্টে নূর মো. মির্জা নামের একজন লেখেন, দুঃখজনক বিষয় এখনো তাদের চিকিৎসা চলছে; ভালো হসপিটালে উন্নত মানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের জান্নাতবাসী করুক।

আকলিমা আলী নামের একজন কমেন্টে লেখেন, নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। গত ১৫ বছরে দিকে তাকান। কিছু তো শিক্ষা আমরা পেয়েছি বিগত দিনগুলো থেকে। সর্বস্তরের মানুষকে সচেতন হতে বলেন যেন আর কোনো দল আমাদের ভাড়াটিয়া মনে না করে। দেশ আমাদের সবার। তাই অন্যের আসায় বসে না থেকে দায়িত্ব নিজেদের কাঁধে নিতে হবে। আর মনে রাখতে হবে দশের লাঠি একের বোঝা।

আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।


Copyright (c) 2019-2026 bzamin24.com