আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি : জয়


বিএনপি-জামায়াত আবারও হিংস্র রূপে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে তিনি এ কথা লিখেছেন।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আবারও হিংস্র রূপে আবির্ভূত বিএনপি আর তাদের মিত্র জামায়াত। পল্টন কালভার্ট রোডে পুলিশ সদস্যকে আক্রমণ করার দৃশ্য! কি বীভৎস, কি নির্মম বিএনপি-জামায়াত।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগেও এই নির্মমতাকে সমর্থন দেয়নি, এখনও দেবে না।

সজীব ওয়াজেদ জয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নয়াপল্টনে সংঘর্ষ চলাকালে বিএনপির নেতাকর্মীরা লাঠি হাতে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মারছেন। মার খেয়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়ার পরও তাকে আঘাত করা হচ্ছিল।


Copyright (c) 2019-2026 bzamin24.com