আদর্শ নাগরিক বিএনপিকে সমর্থন করতে পারে না: জয়


প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কোনো আদর্শ নাগরিক বিএনপিকে সমর্থন করতে পারেন না। কারণ দলটি রাজনীতির নামে মানুষ হত্যা করে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে জয় লিখেছেন, আপনি কি খুনি? আপনি কি ১০ শতাংশ কমিশন নেন? আপনি কি বিরোধী দলের ওপর গ্রেনেড হামলা চালানোয় বিশ্বাস করেন? আপনি কি অস্ত্র চোরাচালানকারী? আপনি কি সাধারণ মানুষের ওপর গুলি চালানো সমর্থন করেন? আপনি কি হাওয়া ভবনের সুবিধাভোগী?

তিনি লিখেছেন, আপনি যদি একজন আদর্শ নাগরিক হন, তাহলে বিএনপিকে সমর্থন করতে পারবেন না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে ও গ্রেনেড নিক্ষেপ করে, তারা দেশপ্রেমিক হতে পারে না।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে জয় লিখেছেন, আসুন সবাই মিলে দেশ গড়ি এবং পূর্বসূরিদের রক্তের ঋণ শোধ করি।


Copyright (c) 2019-2026 bzamin24.com