জুলাই গণঅভ্যুত্থান দিবস (৩৬ জুলাই) উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ স্মারক অফার ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (৪ আগস্ট) টেলিটকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিশেষ অফারের উদ্বোধন করেন বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
টেলিটক জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের পণ্য ও সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট (৩৬ জুলাই) উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ আকর্ষণীয় এই অফার চালু করা হয়েছে।
অফারের আওতায় এভরিথিং (EBH-T) সিম ১৫০ টাকার পরিবর্তে মাত্র ৩৬ টাকায় পাওয়া যাবে। এই সুবিধা টেলিটকের সব কাস্টমার কেয়ার থেকে গ্রহণ করা যাবে।
এছাড়া টেলিটকের সব প্যাকেজের গ্রাহকদের জন্য মাত্র ৩৬ টাকায় ৩৬ মিনিট টকটাইম এবং ৩.৬ জিবি ইন্টারনেট ডাটা দেওয়া হবে, যার মেয়াদ থাকবে ৭ দিন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ইউএসএসডি কোড ডায়াল অথবা ৩৬ টাকা রিচার্জের মাধ্যমে গ্রাহকরা অফারটি গ্রহণ করতে পারবেন।
অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.teletalk.com.bd।