তবু আমি ঠায় বসে আছি 


রোদ মাখা কোন এক তপ্ত দুপুরে, গোলমালে ঠাসা শহরের বুক চিরে নীল জলস্রোত।। স্রোতে স্রোতে বুকে নিয়ে নীল আকাশের প্রতিবিম্ব।

দক্ষিণাবহে তুমি স্পর্শী মধুর আলিঙ্গনে ছুঁয়ে যাওয়া ভালোবাসার সুর।। ললাটে চুল সরিয়ে চুম্বনের অমৃত স্বাদ । বৃক্ষ পাতার ফাঁকে ধসে পড়া ছায়া-রোদের লুকোচুরি ।।

আমি বসে আছি পায়ে ভর করে জল। জলে জলে হুমড়ি খেয়ে পড়া স্নিগ্ধ আদর। হঠাৎ, ধেয়ে আসা ভয়ংকর কালো মেঘে বহু বছরের পরিচিত প্রতিকৃতি। মেঘে মেঘে বিলিন হচ্ছে সব ভালোবাসার স্মৃতি।।

আমি ফিরে যাওয়া তোমার পথে ঠায় বসে আছি।

আকাশে ছায়া রোদের খেলা নেই, নেই শহরের কোলাহল।। এলোমেলো ধূলিঝড় গিলে ফেলেছে গোটা শহর ।। মানুষ সব দিশেহারা দিকবিদিক।। শুধু আমি বসে আছি মাথায় নিয়ে অজস্র নিরদ।

আজ সব জল ঝরে যাক , বানের স্রোতে ভেসে যাক জমা যত দুঃখ সব।। তবুও আমি তোমার ফিরে যাওয়া পথে ঠায় বসে আছি। মেঘেরাও কোথায় যেন ছুটে পালাল,! জনি না কোন অজান্তে হারালো সব।। আমি অলক্ষে চলে যাওয়ার হাজার চেষ্টায় ব্যর্থ হয়ে,ঠায় বসে আছি তোমার ফিরে যাওয়া পথে।

এখন আর বৃষ্টি নেই, স্নাত সূর্যের আলোর পরশে, ভিজে যাচ্ছি ফের ।।

আর কোনক্ষণে !! ধিরে ধিরে বিলিন হচ্ছি গোধূলি প্রান্তে তবু আমি ঠায় বসে আছি তোমার ফিরে যাওয়া পথে।।


Copyright (c) 2019-2026 bzamin24.com