সৌদি আরবে লাইভ এসে যুবকের আত্মহত্যা


সৌদি আরবের দাম্মামে ফেসবুকে লাইভ এসে আত্মহত্যা করেছেন চাঁদপুরের হাজীগঞ্জের যুবক আরিফুল ইসলাম নয়ন। সে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের খানবাড়ির সিরাজুল ইসলামের ছেলে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম খান। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরবের দাম্মামে ভাড়া বাসায় গলায় গামছা পেঁচিয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। দক্ষিণ শ্রীপুর বাজারে তার একটি ফ্লেক্সিলোডের দোকান ছিল। ১০ মাস আগে ঋণ নিয়ে সৌদি আরবে চাকরির জন্য যান তিনি। কিন্তু ১০ মাসে কাজ না হওয়ায় বেতন পাননি। এ কারণে সংসার, ঋণের চাপে অসুস্থ হয়ে পড়েন নয়ন। সে কারণ দেখিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, নয়নের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছি। সে ঋণের চাপে আত্মহত্যা করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com