আমিরাতের সড়কে প্রাণ গেল বাংলাদেশির


সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মো. জানে আলম (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে দেশটির ফুজিরার বিধিয়া সবজি মার্কেটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যার জনক।

জানা গেছে, রাস্তা পারাপারের সময় এক মিসরীয় নাগরিকের দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। আলম ১৫ বছর ধরে বিল্ডিং মেইনটেন্যান্সের কাজ করছিলেন।

মরদেহ আমিরাতের খোরফাক্কান হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com